আন্তর্জাতিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের অবস্থায় ফিরে এসেছে বিশ্ব : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরিস্থিতিতে ফিরে এসেছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ( ২৭ জানুয়ারি) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন পুতিন।

তিনি বলেন, ‘আধুনিক বিশ্বের বর্তমান পরিস্থিতি এমন যে, প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে এবং এ পরিস্থিতিটা দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শুরুর আগে ১৯৩১ সালের দিকে যেমন ছিল তেমন।’

প্রেসিডেন্ট পুতিন বলেন, বিভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক মডেল আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আকারে মেরুকরণ সৃষ্টি করছে। এতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, আঞ্চলিক সংঘাতও কয়েকগুণ বেড়েছে এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা কমেছে।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাইডেন প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রশংসা করে পুতিন বলেন, আন্তর্জাতিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু সংক্রান্ত এটি হল সর্বশেষ চুক্তি যা এখনও বহাল রয়েছে।

তিনি বলেন, নিউ স্টার্ট চুক্তি মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত যে সঠিক পদক্ষেপ তাতে কোনও সন্দেহ নেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা