আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার শরণার্থী শিবির থেকে শত শত রোহিঙ্গা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একটি অস্থায়ী শরণার্থী শিবির থেকে কয়েকশ’ রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, এসব রোহিঙ্গাদের প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় পাচার করা হয়েছে।

খবর আল-জাজিরা, ডেইলি সাবাহ ও টাইমস অব ইন্ডিয়ার। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) উপকূলীয় শহর লকসিয়েমাওয়ের রোহিঙ্গা টাস্ক ফোর্সের প্রধান রিদওয়ান জামিল বলেন, এসব রোহিঙ্গা কোথায় গেছে আমরা জানি না।

রিদওয়ান জামিল বলেন, রোহিঙ্গা শরণার্থীদের লক্ষ্য হচ্ছে পালিয়ে যাওয়া; তারা সামান্য একটু সুযোগ পেলেই পালিয়ে যায়। ওই শিবিরে এখন মাত্র ১১২ জন রোহিঙ্গা মুসলিম রয়েছেন। অথচ গত সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই শরণার্থী শিবিরে প্রায় ৪০০ রোহিঙ্গা ছিলেন।

ইন্দোনেশিয়ার পুলিশ জানায়, তারা অন্তত ১৮ জন রোহিঙ্গা শরণার্থীকে ওই শহর থেকে আটক করেছে। একই সঙ্গে সন্দেহভাজন আরও অন্তত এক ডজন পাচারকারীকেও সুমাত্রা দ্বীপের মেদান শহর থেকে আটক করা হয়। সাধারণত সুমাত্রা দ্বীপের এই পয়েন্ট দিয়ে ইদানিং মালয়েশিয়াতে মানুষ পাচার করা হচ্ছে।

মিয়ানমারের অত্যাচারে টিকতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

সনা নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝার...

ছাত্রদল-শিবির সংঘর্ষ ছড়িয়েছে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে

আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ, কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধ এবং বহির...

বিশ্ববাজারে কমল তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজা...

ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি!

বিশ্বকাপের মুনাফার অংশ বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির বিতর্কিত...

কোন ডালে সবচেয়ে বেশি প্রোটিন?

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ডাল একটি অপরিহার্য খাবার। তিনবেলার খাবারের অন্তত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা