আন্তর্জাতিক

ভারতের কৃষকদের জন্য জীবনের শেষ অনশনে আন্না

আন্তর্জাতিক ডেস্ক : নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে উত্তপ্ত গোটা ভারত ৷ প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র‌্যালি নিয়ে রণক্ষেত্র হয়ে উঠে দেশটির রাজধানী দিল্লি ৷ প্রত্যাহার করতে হবে নতুন তিনটি কৃষি আইন ৷

এই দাবিতেই গত কয়েক মাসে ধরে ভারতের কৃষকরা আন্দোলন করে চলেছেন ৷ এবার কৃষকদের সমর্থনে এগিয়ে এলেন আন্না হাজারে ৷

শনিবার (৩০ জানুয়ারি) কৃষকদের সমর্থন জানিয়ে অনশনের ঘোষণা দিয়েছেন ভারতের সামাজিক আন্দোলনকর্মী ৮৪ বছর বয়সী এই নেতা। এটিই তার জীবনের শেষ অনশন হতে যাচ্ছে বলে জানান তিনি। আন্না তার সমর্থকদের এই আন্দোলনে যোগ দেওয়া আবেদন জানিয়েছেন ৷

নতুন কৃষি আইন কোনও গণতান্ত্রিক নিয়ম মেনে হয়নি এবং ভারতে কোনও নতুন আইন তৈরিতে জনসাধারণের অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন আন্না ৷

অনশন আন্দোলনের জন্যই আন্না হাজারেকে চেনেন ভারতবাসী। তার দীর্ঘ দিনের অনশন আন্দোলনের জন্য চাপে পড়েই লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে ৷ এবার সেই আন্না হাজারেই কৃষকদের জন্য ফের একবার অনশনে বসতে চলেছেন ৷

তিনি আগেই জানিয়েছিলেন কৃষক আন্দোলনের সমাধান না হলে জানুয়ারির শেষে অনশনে বসতে চলেছেন ৷ ৮৪ বছরের এই সমাজকর্মী আরও জানিয়েছেন, কেন্দ্র কৃষকদের বিষয়ে কোনও সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না ৷ সরকার কৃষকদের প্রতি সংবেদনশীল নয় ৷ কেন্দ্রের কাছে একাধিক বার দাবি জানিয়ে চিঠি লেখা হয়েছে ৷

গত তিন মাসে আন্না নিজে ৫ বার চিঠি লিখেছেন ৷ এই নিয়ে আলোচনা হলেও কোনও সঠিক সিদ্ধান্তে এসে পৌঁছায়নি সরকার ৷ আন্না হাজারে বলেন, কৃষকদের বিষয় নিয়ে আমি ৫বার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে আবেদন জানিয়েছিলাম। কোনও উত্তর আসেনি। তাই জীবনের শেষ অনশনে বসার সিদ্ধান্ত নিলাম।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা