আন্তর্জাতিক

ভ্যাকসিন নেয়া মানুষও ‘ছড়াতে পারেন’ করোনা

সান নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরইমধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। করোনার ভ্যাকসিন নেয়া মানুষের শরীর থেকেও কভিড-১৯ রোগটি ছড়িয়ে থাকতে পারে বলে সতর্ক করেছে ইংল্যান্ড। দেশটির ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথন ভ্যান-ট্যাম সানডে টেলিগ্রাফে লেখা একটি কলামে এমন তথ্য দিয়েছেন।

ভ্যান-ট্যাম বলছেন, ‘টিকা নেয়ার পর করোনা ছড়ানোর প্রভাব কী হতে পারে, বিজ্ঞানীরা এখনো সেটি জানেন না।’

তিনি লিখেছেন, ‘টিকা আশা জাগালেও সংক্রমণের হার কমতে সময় লাগবে।’

ভ্যাকসিন সাধারণত কোনো রোগকে প্রতিরোধ করে থাকে। সংশ্লিষ্ট রোগটিতে কেউ আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হন না। তার থেকেও কেউ সংক্রমিত হন না। অর্থাৎ ভাইরাসটি শরীরে ঢোকার পর দুর্বল হয়ে পড়ে।

করোনার বেশ কয়েকটি ভ্যাকসিন মানুষের শরীরে কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ একটি কাজের বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে। রোগটি অন্যকে সংক্রমিত করবে কি না, এ বিষয়ে নিশ্চিত কোনো গবেষণা এখনো হয়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ইন্দমোহনের মৃত্যুর সাড়ে ৫ বছর পর চলে গেলেন দীপ্তি রাজবংশীও

দেশের লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়া...

বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

রাজধানীর বারিধারার একটি অভিজাত বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা