আন্তর্জাতিক

সফটওয়্যার টুলে শনাক্ত হবে করোনা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস শনাক্তকরণের জন্য সফটওয়্যার টুল বানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসাবিজ্ঞানী। খুব সহজেই এই টুল দিয়ে শনাক্ত করা যাবে করোনাভাইরাস। এবং অনলাইনের মাধ্যেমেই পৃথিবীর যেকোনো জায়গা থেকে এই সুবিধা বিনা মূল্যে নিতে পারবেন যে কোন চিকিৎসক।


সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় জানা যায়, সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানীরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করতে একটি ডায়াগনস্টিক সফটওয়্যার টুল বানিয়েছেন। এতে করে খুব সহজেই রোগীর বুকের সিটি স্ক্যান পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত করা যাবে।


ইন্টারনেটের মাধ্যমে বিনা মূল্যে এই টুলটি পৃথিবীর সব চিকিৎসকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পৃথিবী যেকোনো চিকিৎসক যেকোনো জায়গা থেকে এই www.detectedx.com ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে এই টুলটি ব্যবহার করতে পারবেন।

সফটওয়্যারটির সহউদ্ভাবক স্টুয়ার্ট গ্রিভ বলেন, এই সফটওয়্যারটি শুধু শনাক্তকরণ নয়, উন্নত চিকিৎসা দেওয়াও সহজ করে দেবে। কারণ ফুসফুসের অন্যান্য অবস্থার লক্ষণগুলোও যখন শনাক্ত হবে, তখন জটিল কিছু থাকলে তার চিকিৎসা করাও যাবে সহজে।

সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্যাট্রিক ব্রেনান বলেন, স্বাস্থ্যকর্মীরা ব্যাপক হারে ‘কোভিড’ নামক এই সফটওয়্যারটি ব্যবহার করে হাজার হাজার মানুষকে বাঁচাতে পারবেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে আক্রান্তের মাত্রা রেখা সমতল রয়েছে। এতে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৫৮ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। তবে এখন পর্যন্ত এ দেশে কোন বাংলাদেশির করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা