আন্তর্জাতিক

টিকা নেয়ার পর ভারতে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা টিকা নেয়ার পরে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে দেশটিতে উদ্বেগ ছড়াচ্ছে করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার খবর। তবে দেশটির কেন্দ্রীয় সরকার দাবি করেছে, টিকা নেয়ার সঙ্গে এই মৃত্যুগুলোর কোনো সম্পর্ক নেই। টিকা নেয়ার পর সর্বশেষ মারা গেছেন হায়দরাবাদের এক স্বাস্থ্যকর্মী।

এখনও তার ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসেনি। তবে মৃত্যুর সঙ্গে টিকা নেয়ার কোনো সম্পর্ক নেই বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে নির্মলা জেলার কুন্তলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হয়। এরপর রাত আড়াইটার দিকে তার বুকে ব্যথা শুরু হয়। পরে ভোর সাড়ে পাঁচটার সময় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

এর আগে দেশটির উত্তরপ্রদেশের মোরাদাবাদে সরকারি হাসপাতালের ৪৬ বছরের এক ওয়ার্ডবয়ের মৃত্যু হয় টিকা নেয়ার ২৪ ঘণ্টার মধ্যে। ময়নাতদন্তে দেখা গেছে, হার্টের সমস্যার কারণে প্রাণ হারিয়েছেন তিনি। এছাড়া কর্ণাটকের ৪৩ বছরের এক ব্যক্তিও মারা গেছেন টিকা নেয়ার পরে। তার মৃত্যুর ক্ষেত্রেও কারণ হিসেবে মনে করা হচ্ছে কার্ডিয়াক-পালমোনারি ফেলিওরকে।

এছাড়াও টিকা নেয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও কয়েকজন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা