আন্তর্জাতিক

ফিলিস্তিন ভূখণ্ডে ২৫শ বসতি করতে যাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ভুখণ্ডের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এলাকায় ইসরায়েল কর্তৃক নতুন করে আড়াই হাজার বসতি স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের প্রাক্কালে তারা এটি আহ্বান করলো। একটি পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানায়। খবর: এএফপি।

খবরে বলা হয়, মার্চে নির্বাচনের আগে পশ্চিম তীরে নতুন করে ৭৮০ ইউনিট বসতি স্থাপনকে ইসরায়েল রোববার অনুমোদন দিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী এবং বসতি স্থাপনের পক্ষের প্রার্থী গিডিওন সেরার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

পর্যবেক্ষণ সংস্থা পিচ নাউ জানায়, সরকার পশ্চিম তীরে আরও ২ হাজার ১১২ ইউনিট এবং ইসরায়েলের বর্ধিত এ নগরীর পূর্বাঞ্চলের পূর্ব জেরুজালেমে ৪৬০ ইউনিট বসতি স্থাপনের জন্য বর্তমানে দরপত্র আহ্বান করেছে। কিন্তু এই পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিরা ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী বানানোর আশা করে।

১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধের পর থেকেই ইসরায়েল পশ্চিম তীর দখল করে রেখেছে এবং তারা সেখানে বসতি স্থাপনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি করে চলেছে, বিশেষ করে ২০০৯ সাল থেকে নেতানিয়াহুর নেতৃত্বে। প্রায় ২৮ লাখ ফিলিস্তিনের মধ্যে পশ্চিম তীরে বর্তমানে প্রায় সাড়ে ৪ লাখ ইহুদি বসবাস করছে।

এদিকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের ক্ষেত্রে এসব বসতি স্থাপনকে একটি বড় বাধা হিসেবে দেখছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা