আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, নেপাল ও শ্রীলঙ্কার গৃহকর্মীদের জন্য ভিসা চালু করেছে কুয়েত। গত রোববার থেকে কুয়েতের নাগরিকদের গৃহকর্মীর প্রয়োজনে ভিসা পাওয়ার জন্য বিভিন্ন শ্রম সংস্থার আবেদন অনুমোদন দেয় কুয়েক সরকার।

কুয়েতের জাতীয় দৈনিক আরব টাইমস ও আল আনবারের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান পুণরায় চালু করার সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও নেপাল থেকে সরাসরি বিমানের মাধ্যমে শুধুমাত্র গৃহকর্মী প্রবেশ করতে দেওয়া হবে।

স্পনসর (মালিক) এবং বিমান সংস্থার টিকিট, প্রাতিষ্ঠানিক ভাবে পৃথকীকরণ এবং প্রয়োজনীয় অর্থ প্রদানের মাধ্যমে কুয়েতে আগমনের জন্য নতুন বা প্রত্যাগত গৃহকর্মীদের বালসামা অ্যাপে নিবন্ধন করতে হবে।

ছুটিতে আটকে পড়া গৃহকর্মীদের চলিতে মাসের শেষের দিকে প্রথমে শ্রীলঙ্কান, এরপর বাংলাদেশ ও নেপালে চলতি মাসের শেষের দিক থেকে প্রথম বিমানে গৃহকর্মী নিয়ে আসবে। এরপর বাংলাদেশ ও নেপালের গৃহকর্মীদের সরাসরি কুয়েতে প্রবেশের কথা রয়েছে।

তবে এখনো ১৮ নম্বর ভিসাধারীদের সরাসরি কুয়েতে প্রবেশের ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। এখনও ৩৫ দেশের সাথে সরাসরি ফ্লাইট কুয়েতে প্রবেশের নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা