আন্তর্জাতিক

তুরস্ক-আজারবাইজানের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মধ্যে শীতকালীন যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। তুরস্কের কার্স অঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের সেনারা শীতকালীন মহড়ায় অংশ নেবেন। খবর ডেইলি সাবাহর।

সোমবার ( ১৮ জানুয়ারি) তুরস্কের সশস্ত্র বাহিনীও পৃথক বিবৃতিতে তাদের মহড়ার প্রস্তুতির কথা জানিয়েছে। তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে এবারই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং পূর্ণাঙ্গভাবে এ মহড়া অনুষ্ঠিত হবে।

আগামী ১ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্রের পরীক্ষা চালানো হবে। কঠিন শীতের পরিবেশে দুই দেশের সেনারা আশ্রয়, সেনাশক্তি বাড়ানো এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে অনুশীলন করবেন।

তুরস্কের সামরিক বাহিনী বলেছে, দুই দেশের সামরিক বাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠেয় এ মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সেনারা স্থল ও বিমান অভিযানের মতো গুরুত্বপূর্ণ মহড়া চালাবে। এ ছাড়া ট্যাংক ডিভিশন, করোনারি, স্নাইপার টিম, হেলিকপ্টার ও কমান্ডোরা মহড়ায় অংশ নেবেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা