ফাইল ফটো
জাতীয়

ঢাকায় আসছেন ভারতীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সেনাপ্রধান এবং চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশ সফরে আসছেন।

আরও পড়ুন: রাজধানীতে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু

সোমবার (৫ জুন) দুই দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন তিনি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল টুইটারে দেওয়া এক টুইট বার্তায় জেনারেল মনোজ পান্ডের বাংলাদেশে সফরে আসার কথা জানানো হয়েছে।

সেনাপ্রধান মনোজ পান্ডের বাংলাদেশ সফরের ঘোষণা দেওয়া ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিটি প্রকাশ করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। এটি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্ত একটি নোডাল সংস্থা।

আরও পড়ুন: ভদ্রলোক যাওয়ার পরিবেশ নেই

সোমবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল মনোজ পান্ডে ৫ থেকে ৬ জুন পর্যন্ত বাংলাদেশে দুই দিনের সফরে যাচ্ছেন। সফরকালে সেনাপ্রধান বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক নেতৃত্বের সাথে বৈঠক করবেন।

তিনি ওই বৈঠকে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সম্পর্ক আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানানো হয়েছে।

এছাড়া মঙ্গলবার (৬ জুন) সফরের দ্বিতীয় দিন জেনারেল মনোজ পান্ডে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৪তম লং কোর্সের অফিসার ক্যাডেটদের পাসিং আউট প্যারেড (পিওপি) পরিদর্শন করবেন।

আরও পড়ুন: আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার

ভারতীয় সেনাপ্রধান কুচকাওয়াজ চলাকালীন বিএমএ থেকে পাসিং আউট কোর্সের সেরা বিদেশি ক্যাডেটদের জন্য প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ট্রফি’ উপস্থাপন করবেন। এ বছর প্রথম ট্রফি তানজানিয়ার অফিসার ক্যাডেট এভারটনকে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সফরকালে ভারতীয় সেনাপ্রধানের অন্যান্য কর্মসূচির মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে আনুষ্ঠানিক আলাপচারিতা ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের সিনিয়র সামরিক কর্মকর্তাদের ব্রিফিংও রয়েছে।

ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিওএএস জেনারেল মনোজ পান্ডে তার প্রথম বিদেশ সফরে ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশ সফর করেন।

আরও পড়ুন: ছাদ থেকে পড়ে কেয়ারটেকারের মৃত্যু

চলতি বছরের এপ্রিলে ভারত সফর করেন এবং চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে পাসিং আউট প্যারেড পরিদর্শন করেন বাংলাদেশের সেনাপ্রধান।

সিনিয়র সামরিক কর্মকর্তাদের ঘন ঘন সফর এবং যৌথ সামরিক মহড়ার মতো দ্বিপাক্ষিক সহযোগিতার নানা কর্মসূচি উভয় দেশের মধ্যে সামরিক সম্পর্ক বৃদ্ধিতে অবদান রাখে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে সোমবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে।

আরও পড়ুন: সৌদিতে পৌঁছেছেন ৫৩৫৯৯ হজযাত্রী

সফরকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন মনোজ পান্ডে। এর মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে পাসিং আউট প্যারেড পরিদর্শন করতে গিয়েছিলেন। ভারত সফর শেষ করে গত ৩০ এপ্রিল তিনি দেশে ফেরেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা