আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় সিরিয়ায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদি ইসিরাইলি হামলায় সিরিয়ায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলে অস্ত্রভাণ্ডার ও সামরিক অবস্থানে হামলা চালায় দখলদার দেশটি।

নিহতদের মধ্যে সাত জন সিরীয় নাগরিক ও ১৬ মিত্রযোদ্ধা রয়েছেন। ২০১৮ সালের পরে সিরিয়ায় এটিই ইসরাইলের সবচেয়ে প্রাণঘাতী হামলা।

সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে।

ওই খবরে বলা হয়, ইসরাইলি বিমান বাহিনী পূর্বাঞ্চলীয় শহর দেইর আজজর থেকে শুরু করে আল-বুকামাল মরুভূমির বিস্তৃত এলাকায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১৮টির বেশি হামলা চালিয়েছে।

এদিকে নিহতদের মধ্যে মিত্রযোদ্ধাদের জাতীয়তা শনাক্ত করা সম্ভব হয়নি। অঞ্চলটি লেবানিজ হিজবুল্লাহ আন্দোলন ও ফাতিমিদ ব্রিগেড পরিচালনা করে। যাদের সঙ্গে ইরানপন্থী আফগান যোদ্ধারাও রয়েছে।

এছাড়া ওই হামলায় ২৮ যোদ্ধা ও মিলিশিয়া আহত হয়েছে। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা