আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে জাহাজ নিয়ে বিপদে বাংলাদেশি ৮ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরে মালবোঝাই জাহাজ ডুবে যাওয়ার শঙ্কায় ১৪ চীনা নাগরিক ও ৮ জন বাংলাদেশি নাবিক।

বুধবার ( ১৩ জানুয়ারি) সকালে রাশিয়ার পেশাদার মার্চেন্ট মেরিন নেভিগেটর মিখাইল ভয়েটেনকো জাহাজ বিপদে পড়ার সংবাদ পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, ফিলিপাইন দ্বীপপুঞ্জের পূর্ব-পশ্চিমের প্রশান্ত মহাসাগরীয় এলাকার জাপান জলসীমায় জাহাজটি বিপদে পড়ে।

জাপানের স্থানীয় সময় ভোর পৌনে ৪টার দিকে নাবিকেরা সাহায্য চেয়ে সংকেত পাঠান। মিখাইল এই খবর দেয়ার পর নাবিকদের সর্বশেষ অবস্থা জানতে দূতাবাসসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তথ্য পাওয়া যায়নি। কিছু তথ্য পাওয়া গেছে রয়টার্সের জাপানিজ সংস্করণে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ৮ জনসহ ২২ নাবিক একটি লাইফবোটে জাহাজ থেকে নেমে পড়েছেন। জাপানিজ কোস্ট গার্ডের একটি দল দুর্ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। জাপানি ভাষায় লেখা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি কাঠ নিয়ে চীন থেকে পাপুয়া নিউগিনির দিকে যাচ্ছিল।

কীভাবে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। পানামায় নিবন্ধিত জাহাজটি ১৯৮৪ সালে তৈরি হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা