আন্তর্জাতিক

দানব হয়ে উঠেছে করোনাভাইরাস

ইন্টরন্যাশনাল ডেস্ক:

দিনদিন দানবের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস। বিশ্বরে ১৯৫টি দেশে ছড়িয়ে পড়ায করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৯৫৭ জন। আগের দিন ছিলো ২ হাজার ৭৫৯ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ২৯৯ জন।

নতুন করে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৬১৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় এক লাখ ৪০ হাজার।

বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৪ লাখ ৮১ হাজার ৭২ জন। এদের মধ্য মারাত্বক ঝুঁকিতে আছে ২৫ হাজার ২৬৬ জন রোগী। তাদের বাঁচার সম্ভাবনা খুবি কম।

গত ২৪ ঘণ্টায় সবচে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে, ৮৮৯ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো। এ পর্যন্ত মারা গেছে ১০ হাজার ২৩ জন।

এর পরেই রয়েছে স্পেন। সেখানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৭৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৮১২ জনে।

ইতালি ও স্পেনের পর সবচে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে। দেশটিতে মারা গেছে ৩১৯ জন। ফ্রান্সে মোট মারা গেছে ২ হাজার ৩১৪ জন।

এখন পর্যন্ত সবচে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ১২ হাজার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ সাড়ে ১৬ হাজার। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ২৪৭ জন। মোট মৃত্যু হয়েছে এক হাজার ৯৪৩ জনের।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৬০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ১৯ জনে।

ইরানে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৫৫৭ জন।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন। এ এ পর্যন্ত মারা গেলো ৩ হাজার ২৯৫ জন।

গতবছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পরে করোনাভাইরাস নামে পরিচিত কেভিড-১৯। বর্তমানে বিশ্বের ১৯৫টি দেশে ছড়িয়ে পড়েছে। চীন নিয়ন্ত্রণে আনতে পারলেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে ইউরোপ, আমেরিকার মতো উন্নত বিশ্বের দেশগুলো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা