আন্তর্জাতিক

ট্রেনে আইসোলেশন ওয়ার্ড করছে ভারত

প্রতিনিধি, কলকাতা

করোনাভাইরাস মোকাবিলায় ভারতের দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলো আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে শিগগিরই এ ব্যবস্থা চালু হবে।

শনিবার (২৮ মার্চ) এই খবর জানিয়ে টুইট করেছেন দেশটির রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বলেছেন, এই ব্যবস্থার মধ্য দিয়ে ভারতীয় রেল করোনা আক্রান্ত রোগীদের সারিয়ে তুলতে পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেবে।

এর আগে, বুধবার (২৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রস্তাব রাখা হয়। পরে ভিডিও কনফারেন্সে মারফত এ নিয়ে রেলমন্ত্রী কথা বলেন রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদবের সঙ্গে।

এক্সপ্রেস ট্রেনের এসি কামরাগুলো হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের উপযুক্ত করে গড়ে তোলা হবে। যে শহর বা অঞ্চলে করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা বেশি অথচ পরিকাঠামোর অভাব রয়েছে, ওই এক্সপ্রেস ট্রেন সেখানে পাঠানো হবে। করোনার চিকিৎসায় যা যা প্রয়োজন, সবকিছুই ওখানে রাখা হবে।

দেশেজুড়ে লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে বেশ কিছু ট্রেনকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা