আন্তর্জাতিক

জাতিসংঘের ৮৬ কর্মী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

গোটা বিশ্বে করোনা ভাইরাসের ছোবল থেকে বাদ পড়ছে না অঞ্চল, গোষ্ঠী, জাতি কিংবা কোন দেশ। এবার করোনা ভাইরাস থাবা বসিয়েছে জাতিসংঘে।

বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের অন্তত ৮৬ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। খবর নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, বিশ্ব জুড়ে জাতিসংঘের ৮৬ কর্মীর দেহে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইউরোপে।

তবে এর বাইরেও আফ্রিকা, এশিয়া মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসে আক্রান্ত আমাদের কর্মী রয়েছেন।

করোনা ভাইরাসের বিস্তার রোধে জাতিসংঘের বেশির ভাগ কর্মীকে বাসা থেকেই কাজ চালিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, জাতিসংঘের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে যেখানে এক সঙ্গে ১১ হাজার মানুষ কাজ করতো, সেখানে শুক্রবার সকালে এই সংখ্যা গিয়ে দাঁড়িয়ে ছিল ১৪০ এ।

জেনেভায় যেখানে জাতিসংঘের অফিসে ৪ হাজার মানুষ প্রতিদিন আশা যাওয়া করতো, সেখানে বুহস্পতিবারের সংখ্যা ছিল ৭০ এর মতো।

ভিয়েনায় ৯৭ শতাংশ মানুষ অফিসে বাইরে থেকে কাজ করছে, এছাড়াও আদ্দিস আবাবা, ইথিওপিয়া প্রায় ৯৯ শতাংশ মানুষ ঘরে থেকে কাজ করছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ৯৭০ জন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৯ হাজার ৬৮৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা