আন্তর্জাতিক

অর্ধশতাধিক যাত্রীসহ ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : ৫৬ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় একটি বোয়িং ৭৩৭ বিমান নিখোঁজ হয়েছে।

স্থানীয় সময় শনিবার ২টা ৩৬ মিনিটে রাজধানী জাকার্তা থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। উড্ডয়নের চার মিনিট পর দুপুর ২টা ৪০ মিনিটে এটি নিখোঁজ হয়। খবর এএফপি ও আলজাজিরার।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উড্ডয়নের পর থেকে ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া এয়ার নিখোঁজ রয়েছে। বিমানটি দেশটির পূর্ব কালিমানটান রাজ্যের পনটিয়ানাকের উদ্দেশে রওনা হয়েছিল।

আল জাজিরা জানায়, ট্র্যাকিং ডাটা ও রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য অনুসারে বিমানটি ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০।

জাকার্তাভিত্তিক টিভি চ্যানেল মেট্রো টিভির বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায়, ইতিমধ্যে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। ৫৬জন আরোহীর মধ্যে ৭জন শিশু ও ৬জন ক্রু রয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা