আন্তর্জাতিক

কাতার সীমান্ত উন্মুক্ত করেছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক : টানা সাড়ে তিন বছর পর শনিবার থেকে আবারও কাতার সীমান্ত উন্মুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। কাতারি নাগরিকদের জন্য জল-স্থল-আকাশ তিনটি পথই খুলে দিয়েছে উপসাগরীয় দেশটি।

শুক্রবার এক বিবৃতিতে আমিরাতের বিদেশ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব খালিদ আব্দুল্লাহ বেলহুল বলেন, ২০১৭ সালের ৫ জুন আরোপ করা অবরোধ প্রত্যাহারের বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাবে সংযুক্ত আরব আমিরাত।

তিনি জানান, ৯ জানুয়ারি থেকে জল, স্থল ও আকাশপথে আসা-যাওয়ার জন্য সব সীমান্ত খুলে দিচ্ছে আমিরাত। ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার সৌদি আরবের আল-উলা শহরে উপসাগরীয় জোট জিসিসির সদস্য দেশগুলোর মধ্যে একটি সংহতি চুক্তি হয়। এর মাধ্যমে কাতার বিরোধ অবসানের দ্বার উন্মুক্ত হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চুক্তি অনুসারে, কাতারের সঙ্গে সবধরনের সীমান্ত খুলে দেবে অবরোধকারী চার দেশ সৌদি আরব, বাহরাইন, আমিরাত ও মিসর। এর ফলে আঞ্চলিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং বাণিজ্যিক ফ্লাইট চলাচলেও সময় কমবে।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা সৌদি আরবের ওপর দিয়ে চলাচলকারী ফ্লাইট আবার শুরু করছে। তবে আমিরাত এয়ারলাইনস কাতারের ফ্লাইট শুরুর বিষয়ে এখনও কিছু জানায়নি।

দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন হওয়াকে স্বাগত জানিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। তারা শিগগিরই আবুধাবি-দোহা ফ্লাইট চালু করতে আগ্রহী বলে জানিয়েছে। সূত্র: খালিজ টাইমস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা