আন্তর্জাতিক

ইসরাইলে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হাউছি বাহিনীর আক্রমণের ভয়ে ইসরাইল দক্ষিণের ইলাত শহর জুড়ে আয়রন ডোম ও প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন করেছে।

ইসরাইলি সম্প্রচারক কান-এর গত সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া ও হাউছিদের আক্রমণের আশঙ্কায় ইসরাইলি সেনাবাহিনী প্রস্তুতি গ্রহণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রথম বর্ষপূর্তি ও অতি সম্প্রতি গত নভেম্বরে ইরানি নিউক্লিয়ার বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে উদ্দেশ্যমূলক হত্যার পর এ আশঙ্কা আরো বেড়ে যায়। বিজ্ঞানী হত্যার জন্য ইসরাইলকে দুষছে তেহরান। দেশটি এ ঘটনার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

গত মাসে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলবারম্যান একটি সৌদি সংবাদ আউটলেটকে জানায়, ইসরাইলি গোয়েন্দারা জানিয়েছে ইরান সরকার ইরাক ও ইয়েমেনে এমন ড্রোন ও ‘স্মার্ট অস্ত্র’ প্রস্তুত করছে যেগুলো ইসরাইলে আঘাত হানতে সক্ষম।

এ সপ্তাহে ইরানি সেনাবাহিনী বৃহত্তর পরিসরে ড্রোন সামরিক মহড়া চালিয়েছে। এ মহড়ায় দেশীয়ভাবে তৈরি ২০ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার পাল্লার মনুষ্যবিহীন বিমানবাহী যানবাহনের (ইউএভিসমূহ) বিশাল প্রদর্শনী করে তারা।

হাউছি আন্দোলনের নেতা সাইয়্যিদ আবদুলমালিক আল-হাউছি সম্প্রতি ইসরাইলে আঘাত হানার হুমকি দিয়েছেন। তিনি গত বছর আরব দেশগুলোর সাথে দখলদার ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণের কট্টর সমালোচক। তিন ইসরাইলকে ‘মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু’ হিসেবে বর্ণনা করেছেন। গত জুন মাসে তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে সতর্ক করেছিলেন।

গত বছর, সানাভিত্তিক হাউছি নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল মোহাম্মেদ আল-আতেফি বলেন, ইসরাইলে ইতোমধ্যে ‘সামরিক ও সামুদ্রিক লক্ষ্যবস্তুগুলোর একটি ব্যাংক’ চিহ্নিত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘নেতৃত্ব যদি সিদ্ধান্ত নেয় আমরা তাদেরকে আক্রমণে দ্বিধা করবো না।’

লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীতে ইসরাইলের উচ্চাভিলাষ ও বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনি দ্বীপ সোকোত্রার ব্যাপারে সতর্ক হাউছি কর্তৃপক্ষ। এ দ্বীপটিতে আমিরাত ও ইসরাইল যৌথ সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে বলে জানা যায়। সূত্র : মিডলইস্ট আই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা