যুক্তরাজ্যে এবার মডার্নার টিকার অনুমোদন
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে এবার মডার্নার টিকার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাসের তৃতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে দেশটির মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)। খবর- বিবিসি।

শুক্রবার (৮ জানুয়ারি) অনুমোদন পাওয়া এই ভ্যাকসিনটিও ফাইজারের মতোই কার্যকর বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য ১ কোটি ৭০ লাখ ডোজ মডার্না ভ্যাকসিন প্রি-অর্ডার করেছে এবং আরও ১ কোটি অর্ডারের পরিকল্পনা রয়েছে। তবে আসন্ন বসন্তের আগে এগুলো পাওয়ার সম্ভাবনা নেই।

এটিই চূড়ান্ত পরীক্ষামূলক ব্যবহারের প্রতিবেদন প্রকাশিত সর্বশেষ করোনা ভ্যাকসিন। আর এখনও কয়েকশত প্রতিষ্ঠান ভ্যাকসিন নিয়ে কাজ করছে। আশা করা হচ্ছে শিগগিরই সেগুলোর কাজ শেষ হবে।

এ বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, এটা আরেকটি ভালো খবর যে আমাদের কাছে এই মারাত্মক রোগটির বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও একটি হাতিয়ার যুক্ত হলো।

বিশ্বের প্রথম দেশ হিসেবে আরেক মার্কিন কোম্পানি ফাইজারের টিকার অনুমোদন দিয়েছিল ব্রিটেন। পরে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা টিকারও অনুমোদন দেওয়া হয়। এবার তৃতীয় টিকা হিসেবে মডার্নার ভ্যাকসিন অনুমোদন পেল। এমএইচআরএ'র বিজ্ঞানীদের দল এবং ওষুধ সংক্রান্ত স্বাধীন কমিশনের সমন্বিত পর্যবেক্ষণের পর এই ভ্যাকসিন অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মডার্নার ভ্যাকসিনের কার্যকরিতা শতকরা ৯৪ শতাংশ। সর্বোচ্চ কার্যকরিতা নিশ্চিতে এটিরও দুই ডোজ ভ্যাকসিন প্রদান করতে হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা