মালালার নামে বৃত্তি পাবেন পাকিস্তানি ছাত্রীরা
আন্তর্জাতিক

মালালার নামে বৃত্তি পাবেন পাকিস্তানি ছাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের নামে বৃত্তি চালুর ব্যাপারে মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে।

পাকিস্তানের ছাত্রীরা সেই বৃত্তির সুযোগ পাবেন। ইউএসএইডের অর্থায়নে এ মামালা বৃত্তি ৫০ শতাংশ পাবেন পাকিস্তানের শিক্ষার্থীরা। এই ৫০ শতাংশের নাম ‘মালালা ইউসুফজাই স্কলারশিপ’। খবর জিও নিউজ ও ডনের।

যুক্তরাষ্ট্রের ইউএসএআইডির একটি বৃত্তি আছে। এ বৃত্তির আওতায় মেধা ও আর্থিক ক্ষমতার ভিত্তিতে ‘কৃষি বা ম্যানেজমেন্ট’ শাখার পাকিস্তানি ছাত্রছাত্রীদের বৃত্তি দেয়া হয়। গত বছর পর্যন্ত এক হাজার ৮০৭টি বৃত্তির মধ্যে ২৫ শতাংশ পেয়েছিলেন ছাত্রীরা।

মার্কিন সিনেটর এ বিলের কারণে প্রচলিত বৃত্তি বেড়ে ৫০ শতাংশে দাঁড়াবে। এগুলো পাবেন শুধু পাকিস্তানের পিছিয়ে পড়া মেধাবী ছাত্রীরা।

২০২০ সালের মার্চে মার্কিন সিনেটে এই বিল পাস হয়। এ বছরের প্রথম দিনে পাকিস্তানের ছাত্রীদের জন্য বৃত্তি বাড়াতে তা সংশোধন করা হয়। এখন বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। ট্রাম্প সই করলেই এটি আইনে পরিণত হবে।

জাতিসংঘ ২০১৩ সালের ১২ জুলাইকে ‘মালালা ডে’ হিসেবে ঘোষণা দেয়। এর পর থেকে প্রতি বছর ১২ জুলাই দিনটি পালিত হয়ে আসছে।

২০১২ সালের ৯ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন মালালা। যে বাসে করে তিনি বাড়ি ফিরছিলেন, সেই বাসে উঠে বন্দুকধারীরা গুলি করে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাকিস্তানের এক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।

পাকিস্তানে মালালার জীবন ঝুঁকির মধ্য পড়তে পারে ভেবে মালালার বাবাকে যুক্তরাষ্ট্রের পাকিস্তান কনস্যুলেটের শিক্ষা বিভাগে নিযুক্ত করা হয়, সেই থেকে মালালা যুক্তরাষ্ট্রেই আছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা