আন্তর্জাতিক

প্রেমিক খুনের ১০ বছর পর প্রেমিকা গ্রেফতার!

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিক জুনিয়র মৃধা খুন হওয়ার এক দশক পর তার প্রেমিকা প্রিয়াঙ্কা চৌধুরীকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। গ্রেফতারকৃত প্রেমিকা মোহনবাগান ক্লাবের একজন প্রাক্তন কর্মকর্তার পুত্রবধূ বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে।

পত্রিকাটি জানায়, তদন্তে খুনের কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় এর আগে রাজ্য গোয়েন্দা পুলিশ অভিযুক্তকে নির্দোষ আখ্যা দিয়েছিল। কিন্তু জুনিয়রের পরিবার হাইকোর্টে গেলে মামলাটির তদন্তভার যায় সিবিআইয়ের কাছে। এরপরই জট খুলে হত্যার। দীর্ঘ জেরার পর তারা প্রিয়াঙ্কাকে গ্রেফতার করেন।

ওই প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত ২০১১ সালের ১২ জুলাই। কলকাতার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পড়ে থাকা জুনিয়রের মৃতদেহ দেখে প্রথমে সড়ক দুর্ঘটনা বলেই মনে করা হয়েছিল। পরে তার কাঁধে একটি ছিদ্র পাওয়া যায়, যা গুলির ক্ষতচিহ্ন বলেই মনে হয়। এরপর ফোনের সূত্র ধরে তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়রের সঙ্গে প্রিয়াঙ্কার যোগাযোগের সূত্র সামনে আসে। জুনিয়রের পরিবারের দাবি, ঘটনার দিন দুপুরে ফোনে প্রিয়াঙ্কার ডাক পেয়েই জুনিয়র বাড়ি থেকে বেরিয়েছিলেন।

প্রিয়াঙ্কার আইনজীবী অয়ন চক্রবর্তী অবশ্য দাবি করেন, আমার মক্কেল খুনে জড়িত নন। তিনি তদন্তে সহযোগিতা করছিলেন।

এর আগে রাজ্য পুলিশ এই খুনের নিষ্পত্তি করতে পারবে না বলে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন জুনিয়রের আত্মীয়রা। তাদের হয়ে হাইকোর্টে মামলাটি লড়েন জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। তিনি বলেন, দেরিতে হলেও জুনিয়রের মা-বাবা সুবিচার পাওয়ার পথে একধাপ এগিয়ে গেল।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা