আন্তর্জাতিক

সোলেইমানিকে হত্যার দায়ে ট্রাম্পকে গ্রেফতার করবে ইন্টারপোল!

আন্তর্জাতিক ডেস্ক : জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৪৮ জন মার্কিন কর্মকর্তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে ইরান।

মঙ্গলবার (৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেন ইসমাইলি জানান, সোলেইমানি হত্যায় জড়িত ট্রাম্পসহ ৪৮ মার্কিন কর্মকর্তাকে গ্রেফতার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে চিঠি দিয়েছেন তারা।

ইসমাইলি বলেন, এই অপরাধের আদেশদাতা এবং বাস্তবায়নকারীদের ধরে সাজা দিতে বদ্ধ পরিকর ইসলামিক প্রজাতন্ত্রী ইরান।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি। এ হত্যাকাণ্ডের আদেশ দিয়েছিলেন ট্রাম্প নিজেই।

বিচারবহির্ভূত হত্যকাণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড জানিয়েছেন, সোলেইমানিকে হত্যা আন্তর্জাতিক আইনের আইনেরও পরিপন্থী।

জেনারেল সোলেইমানিকে হত্যার অভিযোগে ট্রাম্পকে গ্রেফতারে এর আগেও ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছিল ইরান। গত জুনে টাম্পসহ কয়েক ডজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধ হত্যা ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তেহরান।

তবে ফ্রান্সভিত্তিক পুলিশ সংস্থাটি ইরানের সেই অনুরোধ নাকচ করে দেয়। ইন্টারপোল বলছে, তাদের নিয়মে রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণ বিষয়ক কোনও ঘটনায় হস্তক্ষেপ নিষিদ্ধ।

সোলেইমানি হত্যাকাণ্ডের বছরপূর্তির পর সম্প্রতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক। ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হতে চললেও প্রতিশোধ নিতে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় ইরানি কর্তৃপক্ষ। ওদিকে, যুক্তরাষ্ট্রও চাপ বাড়াচ্ছে ইরানের ওপর।

গত মাসে উপসাগরীয় এলাকার আকাশে বেশ কয়েকবার বি-৫২ বোম্বার বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার ওই এলাকা থেকে একটি বিমানবাহী জাহাজ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে ওয়াশিংটন।

আর তেহরান সতর্ক করে বলছে, আগামী ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগেই ইরানের সঙ্গে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা