আন্তর্জাতিক

পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গুলিবর্ষণের ঘটনায় নায়েব সুবেদার রবিন্দর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার (০১ জানুয়ারি) কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখার একটি পোস্টে কাছে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত নওশেরা সেক্টরে গুলিবর্ষণ করা হয় বলে জানানো হয়েছে।

ভারতীয় বাহিনী পাল্টা গুলিবর্ষণে জবাব দিয়েছে বলেও দাবি করেছে দিল্লি। শুক্রবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সাড়ে তিনটা নাগাদ পাকিস্তান সেনাবাহিনী বিনা উস্কানিতে নওশেরা সেক্টরে ছোট অস্ত্রের গুলি ও তীব্র গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় বাহিনী যথাযথ জবাব দিয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা