আন্তর্জাতিক

দিদিকে দুঃখ দিয়ে বাঁচতে পারব না : জিতেন্দ্র তিওয়ার

আর্ন্তজাতিক ডেস্ক : তৃণমূলের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই দল ত্যাগ করতে চেয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ার। কিন্তু দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) কথা মনে আসতেই আবার নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলেন জিতেন্দ্র। অরূপ রায়ের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের সাথেই থাকছেন বলে জানিয়ে দিলেন জিতেন্দ্র তিওয়ার।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, শুক্রবার রাতে নিউ আলিপুরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেন জিতেন্দ্র তিওয়ারি। সেখানে তিনি বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গিয়েছে। আমার আচরণে দিদি দুঃখ পেয়েছেন। দিদিকে দুঃখ দিয়ে বাঁচতে পারব না।’

দলে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘দলেই আছি; দল ছাড়ছি না। ইস্তফা গ্রহণ না করতে অনুরোধ করব। দিদির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব।’ ওই বৈঠকের পর অরূপ বলেন, ‘জিতেন্দ্র তৃণমূল কংগ্রেসে ছিলেন; তৃণমূলেই আছেন। মমতার সৈনিক হিসেবে তিনি দীর্ঘদিন লড়াই করছেন, সামনেও করবেন।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার প্রসঙ্গ তোলা হয় ওই প্রতিবেদনে। সেখানে জিতেন্দ্র জানান, ‘আমি এত বড় নেতা নই যে, দিদির সঙ্গে কথা বলব। দলের হয়েই কাজ করব। ভুল বোঝাবুঝি ছিল, আমারই দোষ।’

এদিকে, ফিরহাদ হাকিমকে নিয়ে ক্ষোভের প্রশ্নে জিতেন্দ্র বলেন, ‘তিনি সিনিয়র নেতা।’ এর আগে, রাজ্যের কারণে স্মার্ট সিটি প্রকল্পে কেন্দ্রের টাকা আসেনি- এই মর্মে মন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তারপর ফিরহাদের সঙ্গে তার বাকযুদ্ধ শুরু হয়। বৃহস্পতিবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র। তবে তাকে দলে নেওয়া নিয়ে আপত্তির কথা জানান বাবুল সুপ্রিয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ইউনিট

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা