আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তবে হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায় নি।

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় পারওয়ান প্রদেশের ওই ঘাঁটিতে শনিবার (১৯ ডিসেম্বর) পাঁচটি রকেট আঘাত হানে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, একটি ট্রাকে ১২ রকেট প্রস্তুত করা হয়েছিল তার মধ্যে পাঁচটি ছোঁড়া হয়েছে এবং সাতটি ওই ট্রাকে ছিল। পরে পুলিশ রকেটগুলো নিষ্ক্রিয় করে। পারওয়ান প্রদেশের কালান্দার খেল এলাকায় ট্রাকটি পাওয়া যায়।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট রকেট হামলার কথা নিশ্চিত করেছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বাগরাম বিমানঘাঁটি লক্ষ্য করে আজ সকালে রকেট হামলা হয় এবং প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে যে, কোন হতাহতের ঘটনা ঘটে নি এবং বাগরাম বিমানঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয় নি।

কোন ব্যক্তি বা গোষ্ঠী এখনো এই হামলার দায়িত্ব স্বীকার করে নি। আফগানিস্তানে তালেবান গেরিলারা সক্রিয় রয়েছে। এর পাশাপাশি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তৎপর রয়েছে। অবশ্য দায়েশের প্রতি আমেরিকার সমর্থনের নানা তথ্য প্রমাণ রয়েছে। ফলে এই গোষ্ঠী মার্কিন ঘাঁটিতে হামলা করবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা