আন্তর্জাতিক

ইসরায়েলে করোনার টিকাদান শুরু

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু হয়েছে ইসরায়েলে। স্থানীয় সময় শনিবার (১৯ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নেন।

৭১ বছর বয়সী নেতানিয়াহুর পাশাপাশি এ সময় ফাইজার (বায়োএনটেক) এর টিকা নেন তার স্বাস্থ্যমন্ত্রীও। তাদের টিকা নেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় ও অন্যান্য টেলিভিশন চ্যানেলে।

এরই মধ্য দিয়ে দেশটিতে করোনাভাইরাসের টিকা প্রয়োগের কার্যক্রম শুরু হলো। এখন থেকে প্রতিদিন ৬০ হাজার ডোজ টিকা দেওয়া হবে।

এ সময় নেতানিয়াহু বলেন, ‘আমি সবার আগে টিকা নিতে চেয়েছিলাম। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী ইউলি এদেল স্তেইনের সঙ্গে। এর মধ্য দিয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলাম। মানুষকে টিকা নিতে উৎসাহিত করতে চেয়েছি। এটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। টিকার নেওয়ার মধ্য দিয়ে দেশের ব্যবসা-বাণিজ্য আবার পুরোদমে শুরু হবে। নির্বিঘ্নে মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। করোনার এই মহামারির সময়ে ফাইজার ও মর্ডানার টিকা বিশ্বের জন্য দারুণ স্বস্তির বিষয় হয়ে এসেছে।’ সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা