আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তদের ২০ শতাংশের বয়স ২০ থেকে ৪৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্টে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৫৮ জন। আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭০ জন। হাসপাতালে ভর্তি হ্ওয়া রোগীদের মধ্যে ২০ শতাংশের বয়স ২০ থেকে ৪৪ বছরের মধ্যে। এক মার্কিন গবেষণা প্রতিবেদনকে উদ্ধৃত করে সম্প্রচারমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি দেশটির প্রায় ২৫০০ আক্রান্তকে নিয়ে সে দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তত্ত্বাবধানে একটি গবেষণা পরিচালিত হয়। বয়সভিত্তিক ওই গবেষণা প্রতিবেদন বলছে, বয়স্কদের তুলনায় তরুণরা ভালো অবস্থায় থাকলেও তারাও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত নয়।

ওই গবেষণা প্রতিবেদন বলছে, তরুণদেরও একটা বড় অংশ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে ১৯ বছরের কম বয়সী কাউকে আইসিইউতে ভর্তি করাতে হয়নি।

তবে প্রতিবেদন অনুযায়ী, ২০ থেকে ৫৪ বছর বয়সীদের মৃত্যুহার ১ শতাংশ কিংবা তার চেয়ে কম। ১৯ বছরের নিচে কারও মৃত্যু হয়নি।

আর করোনা ভাইরাসে ৮৫ বছর এবং এর থেকে বেশি বয়সী মানুষদের মধ্যে মৃত্যুহার সবথেকে বেশি। তাদের মৃত্যুহার ১০ থেকে ২৭ শতাংশ। ৬৫ থেকে ৮৪ বছর পর্যন্ত মৃত্যুহার ৩ থেকে ১১ শতাংশ। ৫৫ থেকে ৬৪ বছর বয়সীদের মৃত্যুহার ১ থেকে ৩ শতাংশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা