আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নারী সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় এক নারী সাংবাদিক ও তার গাড়িচালক নিহত হয়েছেন। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এই নারী সাংবাদিকের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। নিহত সাংবাদিকের নাম মালালা মাইওয়ান্দ ও গাড়িচালকের নাম মোহাম্মাদ তাহির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার মালালা মাইওয়ান্দ নামে ওই সাংবাদিক জালালাবাদে কর্মস্থলে যাওয়ার পথে বন্দুকধারীরা তার গাড়িতে হামলা চালায়। মালালা মাইওয়ান্দ আফগানিস্তানের এনিকাস টিভি অ্যান্ড রেডিওতে কাজ করতেন। অঙ্গরাজ্য গভর্নরের মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানান, হামলার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায়।

মাইওয়ান্দ সাংবাদিকতার পাশাপাশি সমাজকর্মী হিসেবেও কাজ করতেন। আফগানিস্তানে নারী সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে সরব ছিলেন তিনি। মাইওয়ান্দের মাকেও পাঁচ বছর আগে হত্যা করা হয়েছিলো। তিনিও সমাজকর্মী ছিলেন।

আফগানিস্তানে সাম্পতিক সময়ে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে হত্যার ঘটনা ঘটছে। গত মাসে টেলিভিশন উপস্থাপক ইয়ামা সাইওয়াশকে কাবুলে বোমা বিস্ফোরণে হত্যা করা হয়। আরেক সাংবাদিক আলিয়াস দায়ি গাড়ি বোমা হামলায় নিহত হন। সাবা সাহার নামে আফগানিস্তানের প্রথম নারী চলচ্চিত্র পরিচালকের ওপর গুলি চালানো হয়, তবে তিনি প্রাণে বেঁচে যান।

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন আফগানিস্তানে সম্প্রতি বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে হত্যার নিন্দা জানানোর পরপরই এই ঘটনা ঘটলো। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা