আন্তর্জাতিক

রাশিয়ায় করোনার টিকা দেয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী মস্কোতে করোনার টিকাদান কর্মসূচি শুরু করেছে রাশিয়া। গত আগস্টে রেজিস্ট্রি হওয়া নিজেদের আবিষ্কৃক ‘স্পুৎনিক-ভি’ টিকা দিয়েই কার্যক্রম শুরু করেছে দেশটি।

টিকা উন্নয়নকারী প্রতিষ্ঠান গামালিয়া ইনিস্টিটিউটের দাবি, ‘স্পুৎনিক-ভি’ করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহে অ্যান্টিবডি তৈরিতে ৯৫ শতাংশ কার্যকর এবং এতে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। অবশ্য বৃহৎ আকারে এই টিকার পরীক্ষা এখনও চলছে।

বিবিসি জানিয়েছে, হাজারো মানুষ এরই মধ্যে টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। কিন্তু রাশিয়া টিকার কী পরিমাণ ডোজ উৎপাদন করতে পেরেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উৎপাদনকারীরা বছরের শেষ নাগাদ ৪০ লাখ ডোজ টিকা উৎপাদন করতে সক্ষম হবেন বল আশা প্রকাশ করছেন।

গত সপ্তাহে মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন কোভিড-১৯ টিকা প্রদাণ প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছিলে। ওই সময় তিনি বলেছিলেন, প্রথমে নগরীর এক কোটি ৩০ লাখ স্কুলকর্মী, স্বাস্থ্য সেবাকর্মী ও সমাজকর্মীদের টিকা দেওয়া হবে। যত বেশি ডোজ টিকা প্রস্তুত হবে এই তালিকা তত লম্বা হবে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ আশ্রয় থাকবে না

মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটির জন্য ঢ...

মঙ্গল গ্রহে পাথরের অদ্ভুত স্তূপ

মঙ্গল গ্রহকে ঘিরে মানুষের কৌতূহলের অন্ত নেই। এই গ্...

জঙ্গল সলিমপুরকে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা পুরোনো অবস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা