আন্তর্জাতিক

তিমির বমিতে কোটিপতি মৎস্যজীবী

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের এক মৎস্যজীবী রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। জলজ স্তন্যপায়ী প্রাণী তিমির বমিতে তার ভাগ্য ফিরেছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নারিস নামে ওই মৎস্যজীবী প্রথমে তিমির বমিকে সাধারণ পাথরের টুকরো ভেবেছিলেন। কিন্তু সেটার প্রকৃত দাম প্রায় ২৬ কোটি টাকা। এর ওজন ২৪ কিলোগ্রামের বেশি। এখন পর্যন্ত পাওয়া অ্যাম্বারগ্রিসের বৃহত্তম টুকরো এটি।

মৎস্যজীবী নারিসের মাসিক আয় পাঁচশ পাউন্ড। তিনি কখনোই ভাবতে পারেননি যে, তার ভাগ্যে কোনোদিন জুটবে প্রায় ২৬ কোটি টাকা। নারিস জানান, এক ব্যবসায়ী তাকে ওই তিমির বমির জন্য ২৬ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে নারিস এই অ্যাম্বারগ্রিসের সুরক্ষার কথা ভেবে পুলিশকেও জানাবেন বলে জানা গেছে।

বৈজ্ঞানিক ভাষায় তিমির এই বমিকে অ্যাম্বারগ্রিস বলে। এটি তিমির দেহ থেকে নির্গত বর্জ্য; যা তিমির অন্ত্র থেকে বেরিয়ে আসে। কখনো এটি প্রাণীটির মলদ্বার দিয়ে বেরিয়ে আসে, আবার কখনো পদার্থটি বড় হয়ে গেলে তিমি মুখ দিয়ে তা বের করে দেয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা