আন্তর্জাতিক

অবশেষে হুতি বিদ্রোহীদের হাতে বন্দী ৫ বাংলাদেশি মুক্তি পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে বন্দী ৫ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার পাঁচ বাংলাদেশি এডেনে আসবেন বলে আশা করা হচ্ছে। সেখান থেকে তারা ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে জানান প্রতিমন্ত্রী।

বুধবার (২ ডিসেম্বর) ফেসবুকে এক বার্তায় এসব তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক হয়ে আছেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। তাদের সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন।

তিনি বলেন, ৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। আটকদের মধ্যে একজন আমার সাথে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে।

আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং ওমানস্থ ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন বলে আশা করা যাচ্ছে। সেখান থেকে তারা ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে, বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা