আন্তর্জাতিক

করোনায় ফের মৃত্যুর রেকর্ড দেখল বিশ্ব

সান নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত গোটা বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে করোনায় প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৪১ লাখ এবং মৃত্যু ১৪ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ।

গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৮৭ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।

করোনা নিয়ে আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৯৫০ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৮৬ হাজার ৬০৯ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৯৮০ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪১ লাখ ৮ হাজার ৪৯০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৯৭৬ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৪ লাখ ৯৯ হাজার ৭১০ জন এবং মারা গেছে ১ লাখ ৩৮ হাজার ১৫৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৩ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৮৬২ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৩ লাখ ২২ হাজার ৫৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪০ হাজার ৪৬৪ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২২ লাখ ৩০ হাজার ৫৭১ জন। এর মধ্যে মারা গেছেন ৫৩ হাজার ৫০৬ জন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৭৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা