আন্তর্জাতিক

করোনার ভ্যাকসিন নিয়ে আপত্তি ব্রাজিল প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের দাপটে ব্রাজিল ক্ষত-বিক্ষত। দেশটিতে ইতিমধ্যেই বহু ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভ্যাকসিনের ট্রায়াল করছে। কিন্তু প্রেসিডেন্ট জইর বলসোনারোর শুনালেন অন্য কথা। একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত লাইভ সম্প্রচারে প্রেসিডেন্টের বক্তব্য ব্রাজিলিয়ানদের ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে সে দেশের কংগ্রেসের অনীহার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যেয় তিনি এক বিবৃতিতে, করোনা ভ্যাকসিন নিয়ে তাকে সংশয় প্রকাশ করতে শোনা গিয়েছে। বিশ্বের মধ্যে ব্রাজিল সেই দেশ যারা করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। জুলাই থেকে সে দেশে বৃদ্ধি পেয়েছে ভাইরাসের প্রকোপ। কিন্তু প্রেসিডেন্ট বলসোনারোর এই মহামারীকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখতে নারাজ।

এমনকী তিনি একথা সাফ বলেন, ‘আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আমি এই ভ্যাকসিন নিচ্ছি না। এটা বলার অধিকার আমার রয়েছে। ‘ করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মাস্ক পরার যে নিয়ম রয়েছে সেই মাস্কের কার্যকারীতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

প্রেসিডেন্টের মত মাস্ক পরে যে করোনা সংক্রমণ রোখা যায় এর কোন ও যথার্থ প্রমাণ নেই। প্রেসিডেন্ট বলসোনারো খুব জোর দিয়ে এবং স্পষ্টভাবে জানিয়ে দেন ব্রাজিলিয়ানদের দেহে তিনি এই আবিষ্কৃত ভ্যাকসিন প্রয়োগ করতে দেবেন না। এমনকী অক্টোবর মাসে টুইটারে তিনি মজা করে বলেন যে, ভ্যাকসিন কেবল মাত্র তার পোষ্য সারমেয়র প্রয়োজন রয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা