আন্তর্জাতিক

পরাজয় মেনে আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তরের পথে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সম্মত হয়েছেন দ্বিতীয় মেয়াদে নির্বাচনে পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরাজয় মেনে নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াও শুরু করতে যাচ্ছেন।

সোমবার ( ২৩ নভেম্বর) জিএসকে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেন, যা করা প্রয়োজন সবকিছুই করতে হবে বলে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি জানায়।

ফলে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণে জো বাইডেনের জন্য আর কোনো বাধা থাকল না। কাতার ভিত্তিক আলজাজিরা জানায়, ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম ব্যাটলগ্রাউন্ড মিশিগানে আনুষ্ঠানিক ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে হারেন ট্রাম্প।

এর অল্প সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর জন্য ফেডারেল এজেন্সিকে আহ্বান জানান তিনি। সরাসরি না বললেও এর মাধ্যমে বাইডেনের কাছে তিনি পরাজয় মেনে নিয়েছেন। ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিসেস এডমিনিস্ট্রেশন (জিএস) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তদারকি করে থাকে।

জিএস জানায়, প্রেসিডেন্টের এ নির্দেশনার মাধ্যমে নির্বাচনে বাইডেন বিজয়ী বলে আবারও প্রতীয়মান হলো। মিশিগানের আগে আরেক ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ার আনুষ্ঠানিক ফলাফলও ট্রাম্পের বিপক্ষে যায়। এরপর পেনসিলভানিয়ার আদালতও তাকে হতাশ করে। কারচুপির অভিযোগে অঙ্গরাজ্যটির ডাকযোগে ভোট বাতিলের আবেদন করেছিল রিপাবলিকান শিবির, যা আদালতে খারিজ হয়ে যায়।

এদিকে ক্ষমতা হস্তান্তরের শুরুর প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে বাইডেনের টিম। ২০ জানুয়ারি আগামী চার বছরের জন্য পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ নেবেন তিনি। এক বিবৃতিতে বাইডেন টিম জানায়, ‘ফেডারেল এজেন্সিগুলো নিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে প্রশাসনিক পদক্ষেপ একটি চূড়ান্ত সিদ্ধান্ত।

তারা আরও বলে, ‘মহামারিকে নিয়ন্ত্রণে আনা এবং অর্থনীতিকে আগের গতিতে ফিরিয়ে আনাসহ আমাদের জাতির সামনে যে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলা করার জন্য আজকের সিদ্ধান্তটি ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা