আন্তর্জাতিক

উহানে করোনাক্রান্ত সাংবাদিকের ৫ বছর সাজা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারি চলতি বছরে প্রথম শুরু হয় চীনের উহান প্রদেশে। সেখানকার করোনা পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী রয়েছে অনেক বিতর্ক। সে পরিস্থিতিতে উহানের সবশেষ খবর নিয়ে সংবাদ পরিবেশন করায় গ্রেফতার করা হয় চীনের এক সাংবাদিককে। গত মে মাস থেকে কারাগারে রয়েছেন চীনের নাগরিক সাংবাদিক ঝ্যাং ঝান।

তার অপরাধ উহানে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে রিপোর্টিং। উস্কানিমূলক ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ঝ্যাং ঝানকে কলহ ও ঝামেলা বাধানোয় উসকানি দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। চীনে সরকারের সমালোচক ও এক্টিভিস্টদের বিরুদ্ধে হরহামেশাই এমন অভিযোগ আনা হয়।

সোমবার ( ১৬ নভেম্বর) ঝ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগপত্রটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় উইচ্যাট, টুইটার ও ইউটিউবের মাধ্যমে উহানে মহামারী পরিস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে।

ঝ্যাংকে চার-পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার সুপারিশ করা হয় অভিযোগপত্রে।

চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডারস নামের একটি এনজিও জানিয়েছে, উহানে তথ্য ও জবাবদিহিতা চাওয়ার কারণে অনেক সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়েছে ও তাদের পরিবারকে হেনস্থা করা হচ্ছে। ঝ্যাং এসব বিষয় নিয়েও রিপোর্ট করেছিলেন।

রেডিও ফ্রি এশিয়া রিপোর্ট জানিয়েছে, সেপ্টেম্বর মাস থেকে ঝ্যাং কারাগারে অনশন করছেন। তার আইনজীবীকেও সরিয়ে নেয়া হয়েছে। অন্যদিকে ঝ্যাংয়ের মামলার কোনো তথ্য না দেয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় প্রশাসন অভিযোগপত্রটি প্রকাশ করেছে। সূত্র : দ্য গার্ডিয়ান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা