আন্তর্জাতিক

আফগানিস্তান-ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান এবং ইরাক থেকে আরও সেনা প্রত্যাহারের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানে বর্তমানে ৫ হাজার সৈন্য রয়েছে। আগামী জানুয়ারির মাঝামাঝিতে এই সংখ্যা কমিয়ে ২ হাজার ৫শ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অপরদিকে, ইরাকে বর্তমানে সেনা রয়েছে ৩ হাজার। এ থেকে সেনা কমিয়ে ২ হাজার ৫শ’তে নামিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে, তিনি চান ক্রিসমাসের আগেই সেনারা সবাই দেশে ফিরে আসুন। তবে নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে হেরে গেছেন ট্রাম্প।

নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন জো বাইডেন। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। মার্কিন গণমাধ্যমগুলোতে এর মধ্যেই বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু নিজের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না ট্রাম্প। এমনকি ক্ষমতা হস্তান্তরেও তার প্রশাসনের কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কারণ ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।

এর আগেও বিভিন্ন দেশে সেনা মোতায়েনের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিভিন্ন দেশে সামরিক বাহিনীর হস্তক্ষেপকে খুবই ব্যয়বহুল এবং অকার্যকর বলে মন্তব্য করেছেন তিনি। কর্মকর্তাদের বরাত দিয়ে এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও আফগানিস্তান থেকে আরও সেনা প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনার কথা ইতোমধ্যে সামরিক বাহিনীর নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করা হলেও সেনা কমান্ডারদের কাছে তা এখনও পাঠানো হয়নি বলেও উল্লেখ করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে পেন্টাগন এক ঘোষণায় ইরাক থেকে এক তৃতীয়াংশের বেশি সেনা প্রত্যাহার করা হবে বলে জানায়। দেশটিতে সেনার সংখ্যা ৫ হাজার ২শ থেকে কমিয়ে ৩ হাজার করার কথা জানানো হয়।

সে সময় মধ্যপ্রাচ্যের শীর্ষ ইস্ট কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানান যে, ইরাকে যেসব সেনা থেকে যাবেন তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূলে দেশটির নিরাপত্তা বাহিনীকে পরামর্শ ও সহায়তা প্রদান অব্যাহত রাখবেন। ২০০১ সাল থেকেই আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে মার্কিন সেনারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশ–মালয়েশিয়া ৯ খাতে বড় সমঝোতা

বাংলাদেশ ও মালয়েশিয়া তাদের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্ত...

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কাছে বাংলাদেশি শ্রমিকদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার...

সব শ্রেণিকক্ষে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও...

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান

ব্যক্তিগত বিশেষ অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনার...

বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে...

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে: ডা. শফিকুর রহমান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় বসার পর বিএ...

দল বদলাতে চান আলভারেজ ! 

গত রাতে (২২ জুন) আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচের পর হুলিয়ান আলভারেজের ম...

বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ ইশতেহার ঘোষণা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশি...

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখেন মার্কিন পাইলট

গত এপ্রিলে ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫...

আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিল এবং সংশ্লিষ্ট শোক কর্মসূচি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা