আন্তর্জাতিক

সুদানে নৌ ঘাঁটি করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে নৌ ঘাঁটি করবে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুদানে নৌ ঘাঁটি নির্মাণের লক্ষ্যে দেশটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা এগিয়ে নেয়ার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্ভাব্য এই চুক্তির খসড়া অনুমোদনের জন্য প্রেসিডেন্ট পুতিনের কাছে হস্তান্তর করলে সোমবার তিনি এই নির্দেশ দেন। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন সুদানের সঙ্গে সম্ভাব্য সামরিক চুক্তির খসড়া ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেন।

সুদান সম্প্রতি দেশটিতে একটি নৌ সরবরাহ ঘাঁটি স্থাপনের রুশ প্রস্তাব গ্রহণ করেছে। সমুদ্রে চলাচলকারী রুশ জাহাজগুলোর মেরামত ও কারিগরি পৃষ্ঠপোষকতা প্রদান এবং এসব জাহাজের নাবিকদের বিশ্রাম নেয়ার লক্ষ্যে রাশিয়ার এ ধরনের ঘাঁটি প্রয়োজন বলে মস্কো খার্তুমকে জানিয়েছে।

চুক্তির খসড়ায় বলা হয়েছে, নৌ সামরিক ঘাঁটি নির্মাণের জন্য সুদান রাশিয়াকে বিনামূল্যে জমি সরবরাহ করবে। অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ওই ঘাঁটির নিরাপত্তা রক্ষার সব সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র সুদান সরকারের নিয়ন্ত্রণে দিয়ে দেবে রাশিয়া।

চুক্তির খসড়ায় আরও বলা হয়েছে, রাশিয়ার নৌ ঘাঁটিটি হবে সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং অন্য কোনো দেশের বিরুদ্ধে এটি ব্যবহৃত হবে না। এছাড়া, সুদান তার প্রয়োজনে ওই নৌ ঘাঁটির জেটি ব্যবহার করতে পারবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা