আন্তর্জাতিক

পিএলওর মহাসচিবের মৃত্যুতে ফিলিস্তিনে শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব সায়েব এরাকাত (৬৫)। তার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে ফিলিস্তিন। গত ৮ অক্টোবর তার করোনা ধরা পড়ে। এরপর থেকে তার অবস্থা খারাপ হতে থাকে। ১৮ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুতে ফিলিস্তিনে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ( ১০ নভেম্বর) জেরুজালেমের হাদাসসাহ এইন কেরেম নামে একটি ইসরায়েলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এ রাজনীতিবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলেন, আমাদের প্রিয় ভাই এবং বন্ধু, মহান যোদ্ধা ড. সায়েব এরাকাতের মৃত্যু ফিলিস্তিন ও আমাদের জনগণের জন্য বড় ক্ষতি।

তিনি পিএলওর মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনের অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী ফাতাহর সদস্য ছিলেন। ইসরায়েলের সঙ্গে সংঘাতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের শক্তিশালী সমর্থক ও অধিকৃত ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনের ঘোরবিরোধী ও সমালোচক ছিলেন পিএলওর এ মহাসচিব।

২০১৪ সালে ভেস্তে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিনের শান্তি আলোচনায় প্রধান সমঝোতাকারীর ভূমিকা পালন করেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা