আন্তর্জাতিক

সিরিয়ার আরেকটি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আরো একটি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। এতদিন তুরস্ক যে সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে সিরিয়ায় সমর্থন দিয়ে আসছিল তাদের জন্য এটি নতুন বিপর্যয়ের কারণ হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বার্তা সংস্থা এপি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের শের মোগের এলাকার একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে তুর্কি সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। তুর্কি সেনা প্রত্যাহারের আগেই সিরিয়ার সেনারা ওই এলাকা ঘেরাও করে ফেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন যে, এটি প্রত্যাহার নয় বরং প্রয়োজন অনুসারে সেনাদেরকে অন্য কোথাও মোতায়েন করা হচ্ছে।

এর এক মাস আগে ওই এলাকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থেকে তুরস্ক তার সেনা প্রত্যাহার করে নিয়েছে। এলাকাটি আগে তুর্কি সমর্থিত এবং সিরিয়ার সরকারবিরোধী গেরিলাদের নিয়ন্ত্রণ ছিল তবে ধীরে ধীরে সিরিয়ার সেনারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

সিরিয়ার সরকারবিরোধী গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আলেপ্পোর মফস্বল এলাকার আরেকটি ঘাঁটি থেকেও তুরস্ক সেনা সরিয়ে নিতে শুরু করেছে।

২০১১ সালে সিরিয়ায় বর্তমান সংকট শুরুর পর থেকে বাশার আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য উগ্রপন্থী বহুসংখ্যক সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছ তুর্কি সরকার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

উগ্রপন্থী ও ইসলামবিদ্বেষী লো পেনের সামনে সুগম হচ্ছে ক্ষমতার পথ

ফ্রান্সের ইতিহাসে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ নাগরিক অস্থিরতা ও তীব্র সামা...

ইশরাকে হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

প্যারিস শিগগিরই মুসলিম শহরে পরিণত হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন রিপাবলিকান শি...

মহানবমীতে ভক্তদের ঢল, প্রার্থনায় শান্তি ও সম্প্রীতির বার্তা

শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহানবমী উপলক্ষে রাজধানীর বিভিন্ন প...

মণিপুরে ফের রক্তক্ষয়ী সহিংসতা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতার বিস্ফোরণে আবারও উদ্...

শাহজালাল বিমানবন্দরের ভেতরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন একটি স্টোর ভবন...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

কানাডার সঙ্গেই থাকার পক্ষে রায় দিল অধিকাংশ মানুষ

কানাডার রাজনীতি ও জাতীয় ঐক্যের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করল আলবার্টা প্রদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা