আন্তর্জাতিক

বাংলাদেশের লেক্স ফার্মের মাদ্রিদ চেম্বারের শুভ সূচনা

নিজস্ব প্রতিবেদক : লেক্স ফার্ম বাংলাদেশের কর্পোরেট জগতে স্বনামধন্য একটি আইনি সেবা প্রতিষ্ঠান। ঢাকার পল্টনে ফার্মটির কর্পোরেট হেড অফিস। এছাড়াও নরসিংদী জেলাতেও রয়েছে একটি শাখা চেম্বার। ইউরোপে বসবাসরত অভিবাসী বাংলাদেশি তথা দক্ষিণ এশিয়ার মানুষদের নানাবিধ আইনি সেবা প্রদানের লক্ষ্যে গত ০৬/১১/২০২০ খ্রি: তারিখে মাদ্রিদ শহরের প্রাণকেন্দ্র Plaza Puerta del Sol, N 13, Piso:3-Derecha, Madrid-28013 এ চেম্বারের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেদোয়ান আহমেদ, কমার্শিয়াল কাউন্সেলর, বাংলাদেশ দুতাবাস-স্পেন, এনায়েতুল করিম তারেক, সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন-মাদ্রিদ, এস আর আই রবিন, সভাপতি, স্পেন আওয়ামী লীগ, একরামুজজামান কিরণ, সহ-সভাপতি, স্পেন আওয়ামী লীগ, রিজবী আলম, সাধারন সম্পাদক, স্পেন আওয়ামী লীগ, জহিরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব-স্পেন, কবির আল মাহমুদ সাংবাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব, গ্রিসেলদা হেরেরা, আইনজীবী-মেক্সিকো, ফাতিমা বৈটেল লানটিগুয়া, আইনজীবী-ডমিনিকান রিপাবলিক, রোনাল বোকিন, আইনজীবী- হন্ডুরাস, চিসতী মেরাজ, সভাপতি, উত্তর বঙ্গ উন্নয়ন সমিতি- স্পেন। তানভীর আহমেদ, কৃতি সন্তান-চাঁদপুর।

এ বিষয়ে জানতে চাইলে লেক্স ফার্মের হেড অব চেম্বার মো: জিশান মাহমুদ জানান, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক অভিবাসী স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে নানাবিধ আইনি জটিলতার সম্মুখীন হয়ে থাকেন। ব্যবসায়ীক থেকে নাগরিকত্ব লাভের জন্য তারা দালাল এর খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে বসে থাকেন। পাশাপাশি দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি ইউরোপে যেতে মানুষকে হয়রানি করে থাকেন। তাদেরকে সঠিক আইনি সেবা দেয়ার মানসিকতা নিয়ে স্পেনের মাদ্রিদ শহরে নতুন চেম্বার উদ্যোগ নিয়েছি।

অন্যদিকে লেক্স ফার্মের মাদ্রিদ চেম্বারের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশের রংপুরের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর পাশ করা এ্যাডভোকেট তারিক হোসেন। উল্লেখ্য যে, তারিক হোসেন স্পেনের মাদ্রিদ বার এসোসিয়েশন এর নিবন্ধিত একজন আইনজীবী। তারিক হোসেন দক্ষিণ এশিয়ার প্রথম কোন ব্যক্তি হিসেবে মাদ্রিদ বার এসোসিয়েশন এর সদস্য হয়েছেন।

সান নিউজ/আরএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা