আন্তর্জাতিক

করোনা আতঙ্কে ৫৪ হাজার কারাবন্দি ছেড়ে দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাস গোটা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণঘাতী এ ভাইরাসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রাণঘাতী করোনাভাইরাসে এরইমধ্যে বিশ্বের ৭৩ দেশে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। আক্রান্ত হয়েছে ৯২ হাজার। চীনের পর ইরানের পরিস্থিতিও উদ্বেগজনক।

এ অবস্থায় প্রাণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে অস্থায়ী ভাবে ৫৪ হাজার কারাবন্দিকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।

৩মার্চ মঙ্গলবার ইরান সরকারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এই বিষয়ে ইরানের বিচার বিষয়ক মুখপাত্র গোলাম হোসেন এসমাইলি বলেন, কারাবন্দিদের মুক্তি দেয়ার আগে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে । যারা করোনায় আক্রান্ত নন তাদেরকেই ছেড়ে দেয়া হবে। তবে পাঁচ বছরের বেশি যাদের শাস্তি রয়েছে তাদেরকে ছাড়া হবে না।

এদিকে ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের কথাতেও এই সত্যতা পাওয়া গেছে। ইরানে আটক ব্রিটিশ দাতব্য কর্মী নাজানিন জাঘারিকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এই বিষয়ে টিউলিপ সিদ্দিক বলেন, আজ অথবা কালকের মধ্যে নাজানিন জাঘারিকে ছেড়ে দেয়া হতে পারে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এরপরই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা