আন্তর্জাতিক

ভারতের নির্বাচনে ভোট দেওয়া একজন বাংলাদেশিকেও ফেরত দেব না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন এবং নির্বাচনে ভোট দিয়েছেন তারা ভারতের নাগরিক। তাদের নতুন করে নাগরিকত্বের আবেদন করতে হবে না। তাদের একজনকেও বাংলাদেশে ফেরত পাঠাতে দেব না।

মঙ্গলবার রাজ্যের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক জনসমাবেশে তিনি এই হুঁশিয়ার দেন।

মঙ্গলবারের সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, যারা বাংলাদেশ থেকে এসেছিলেন তারা ভারতের নাগরিক, তারা নাগরিকত্ব পেয়েছেন। আপনাদের নতুন করে আবারও নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না।

তিনি আরো বলেন, আপনারা নির্বাচনে ভোট দিয়েছেন, আপনাদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন। এখন তারা বলছে আপনারা নাগরিক নন, ওদেরকে বিশ্বাস করবেন না।

মুখ্যমন্ত্রী মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গ থেকে একজন মানুষকেও ফেরত পাঠাতে দেব না।

ভারতে যেসব শরণার্থী বাস করছেন তারা এরইমধ্যে দেশটির নাগরিক হয়ে গেছেন উল্লেখ করে মমতা বলেন, কেউ শরণার্থীদের নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না। বিজেপির মিথ্যা তথ্যে আপনারা বিভ্রান্ত হবেন না।

২০১৯ সালের ১২ ডিসেম্বর প্রতিবেশী তিন দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়ে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব নিশ্চিত করতে আইন (সিএএ) সংশোধন করে ভারত।

মুসলিমদের প্রসঙ্গ উপেক্ষিত থাকায় এই আইন বিতর্কিত হয়েছে। বৈষম্যমূলক আইনটিকে সংবিধানে বর্ণিত ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী বলে মনে করছে দেশটির নাগরিক, সুশীল সমাজ ও বিরোধী রাজনৈতিক দলগুলো।

এ পরিস্তিতিতে, এর আগেও মমতা একাধিকবার বলেছেন, পশ্চিমবঙ্গে তিনি এই আইন বাস্তবায়ন হতে দেবেন না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা