আন্তর্জাতিক

বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বড়িয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে ভারত। তবে কার্গো বিমান ও বিশেষভাবে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এই ঘোষণা দিয়েছে। খবর এনডিটিভি অনলাইনের।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘মহামারি করোনার প্রকোপে জারি আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নির্দিষ্ট রুটে আন্তর্জাতিক সিডিউল ফ্লাইট পরিচালনা করা যাবে।’

এনডিটিভি জানিয়েছে, মহামারি করোনার প্রকোপ শুরুর পর গত ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। তবে বন্দে ভারত মিশনের আওয়তায় গত মে থেকে বিশেষ আন্তর্জাতিক ফ্লাইট এবং জুলাই থেকে নির্ধারিত দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ পদ্ধতিতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, ভুটান এবং ফ্রান্স ছাড়াও ১৮টি দেশের সঙ্গে এয়ার বাবল পদ্ধতিতে ভারতের বিমান চলাচল করছে। বিশেষ পরিস্থিতিতে অর্থাৎ আপৎকালীন সময়ে নিয়মিত ফ্লাইট বন্ধের সময় দুটি দেশ যখন বিশেষ ব্যবস্থায় নিজেদের মধ্যে বিমান যোগাযোগ স্থাপন করে, তাকে ‘এয়ার বাবল’ বলে।

ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক কার্গো বিমান চলাচল ও সংস্থাটির অনুমোদন নিয়ে বিশেষ ভাবে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগের মতোই এভাবে বিমান চলাচল কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

পদত্যাগ করেছেন ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয়...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

সাভারে মাদক কারবারির হামলায় ৩ সাংবাদিক আহত, আটক ৪

ঢাকার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় সংবাদ সংগ্রহ কর...

মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা 

বিশ্বকাপ শুরু হতে অল্প কদিন বাকি। তার আগে গোলরক্ষক...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর...

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা