আন্তর্জাতিক

ট্রাম্পের পক্ষে সমর্থন চেয়ে প্রচারণায় মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নির্বাচনের আগে ট্রাম্প এবং বাইডেন জোরেসোরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, ট্রাম্পের পক্ষে সমর্থন চেয়ে প্রচারণায় নেমেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের পক্ষে ভোট চেয়ে মেলানিয়াকে অনেক বেশি প্রচারণা চালাতে দেখা গেলেও এ বছরের চিত্র কিছুটা ভিন্ন।

করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই মেলানিয়াকে জনসমাগম এড়িয়ে চলতে দেখা গেছে। তবে মঙ্গলবার ট্রাম্পের হয়ে তাকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। করোনা থেকে সেরে ওঠার পর এই প্রথম তিনি বিভিন্ন সমাবেশে অংশ নিলেন। নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে মেলানিয়াকে বলতে শোনা গেছে, ট্রাম্প একজন যোদ্ধা এবং তিনি করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছেন।

পেনসিলভানিয়ায় ট্রাম্পের সমর্থকদের উদ্দেশে ৫০ বছর বয়সী মেলানিয়া বলেন, ডোনাল্ড ট্রাম্প একজন যোদ্ধা। তিনি তার দেশকে ভালোবাসেন এবং তিনি প্রত্যেকটা দিন যুদ্ধ করে যাচ্ছেন।

চলতি বছর যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের কথা স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মেলানিয়া ট্রাম্প।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা