আন্তর্জাতিক

চীনবিরোধী জোট গঠন তৎপর যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ দিনের এশিয়া সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বার্তা সংস্থা রয়টার্স এ সংবাদ জানিয়ে লিখেছে, এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারতসহ অন্যান্য দেশকে নিয়ে চীনবিরোধী কৌশলগত জোট গঠনে মার্কিন তৎপরতার অংশ পম্পেও’র এই এশিয়া সফর। দিল্লি বিমানবন্দরে পম্পেওকে স্বাগত জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার। সোমবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে স্বাক্ষাৎ করবেন তিনি। এর পর মঙ্গলবার জয়শঙ্কর এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকে বসবেন পম্পেও এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্স এসপার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক সফরসূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।বিশ্লেষকরা বলছেন, চীনের ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক প্রভাব মোকাবিলায় এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে মিত্রতা জোরদার করে কৌশলগত চীনবিরোধী জোট গঠনে চলমান মার্কিন প্রচেষ্টার অংশ এই সফর। ভারত সফর শেষে ভারত মহাসাগরে অবস্থিত দুই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা ও মালদ্বীপ সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এই দুই দেশেই বিপুল পরিমাণ বিনিয়োগ ছাড়াও অবকাঠামো নির্মাণ করছে চীন। যুক্তরাষ্ট্র ও ভারত; উভয় দেশের জন্য বিষয়টি উদ্বেগের কারণ হিসেবে দেখা দিয়েছে।


সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা