আন্তর্জাতিক

সিরিয়ার তুর্কি সীমান্তে মার্কিন ড্রোন হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুর্কি সীমান্তবর্তী এলাকায় মার্কিন বাহিনীর ড্রোন হামলায় অন্তত ১৭ ব্যক্তি নিহত হয়েছে। উগ্র আল-কায়েদা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক যুক্ত একটি সংগঠনের কয়েকজন নেতাকে হত্যার জন্য ওই ড্রোন হামলা চালানো হয়েছে বলে আমেরিকান দাবি করছে।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকমের মুখপাত্র মেজর বেত রিঅর্ডান এক বিবৃতিতে দাবি করেন, উগ্রবাদী গোষ্ঠী নেতারা ইদলিভ শহরের কাছে একটি জায়গায় গোপন বৈঠক করছিল এবং এ খবর পেয়ে মার্কিন বাহিনী সেখানে হামলা চালায়।

তিনি বলেন, আল-কায়েদা সংশ্লিষ্ট সব নেতাকে হত্যা করার কারণে উগ্রবাদী সংগঠন বিশ্বব্যাপী মার্কিন স্বার্থ, মার্কিন জনগণ এবং মার্কিন মিত্রদের ওপর হামলা চালানোর জন্য শক্তি অর্জন করতে পারবে না।

তবে মেজর রিঅর্ডান এ কথা পরিষ্কার করেন নি যে, ওই ড্রোন হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট কয়জন উগ্রবাদী নেতা নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বেসামরিক ব্যক্তি রয়েছে।

সংস্থাটি বলেছে, আল-কায়েদা সংশ্লিষ্ট উগ্রবাদী নেতারা রাতের খাবার খাওয়ার সময় সেখানে আমেরিকা হামলা চালায় এবং নিহত ১৭ জনের মধ্যে ১১ জন উগ্রবাদী নেতা রয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা