আন্তর্জাতিক

কেট রুবিন ভোট দিলেন মহাকাশ থেকে

আর্ন্তজাতিক ডেস্ক : ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার (আইএসএস) থেকে মার্কিন নির্বাচনে ভোট দিয়েছেন নভোচারি কেট রুবিন। ভোট প্রদানের পর নাসা অ্যাস্ট্রোনাটসের অফিশিয়াল টুইটার পেইজ থেকে রুবিনের একটি ছবি পোস্ট করেন।

নাসা জানিয়েছে, নভোচারিরা আইএসএস থেকে ভোট দিতে চাইলে তাদেরকে প্রথমে আবেদন করতে হবে। তাদের ভোট প্রদানের ইচ্ছা সম্পর্কে জানার পর সব ব্যবস্থা করে দেবে নাসা।যুক্তরাষ্ট্রের ভোট গ্রহণের নিয়ম কিছুটা আলাদা। ভোটাররা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন। সেই প্রতিনিধিরা ভোট দিয়ে প্রেসিডেন্ট বেছে নেন।

প্রথম ধাপ হিসেবে আপাতত সাধারণ মানুষের ভোট গ্রহণ চলছে। এ পর্যন্ত ভোট জমা পড়েছে ৫ কোটি ১৫ লাখ। এর মধ্যে নাসার এক নভোচারির ভোটও আছে। নাসা টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত। তাই সেখানকার নির্বাচনী অফিসে আছে বিশেষ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়েই নাসার নভোচারিদের ভোট ডাউনলোড করা হয়।

মার্কিন নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের জো বাইডেন। সারা বিশ্ব তাকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে কে হচ্ছেন বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা