আন্তর্জাতিক

নির্বাচনে হেরে গেলে দেশ ত্যাগ করব : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনি জনসভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ প্রার্থীর মোকাবিলায় আমি তীব্র চাপের মুখে রয়েছি এবং এই নির্বাচনে যদি হেরে যাই তাহলে বলতে হবে আমি আমেরিকার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে খারাপ প্রার্থীর কাছে হেরে গেছি। জো বাইডেনের কাছে হেরে গেলে আমার মধ্যে অনেক বাজে অনুভূতি তৈরি হবে তখন হয়তো আমাকে আমেরিকা ত্যাগ করতে হবে।

ট্রাম্প এমন সময় এ বক্তব্য দিলেন যখন তার তিনজন সিনিয়র উপদেষ্টা শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি প্রচারদলের প্রধান বিল স্টিপিয়েনকে জানিয়েছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের সম্ভাবনা কম এবং তিনি যেন নিজেকে পরাজয়বরণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত করেন।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন পরিচালিত সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, আগামী মাসের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন শতকরা ৫৪ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হতে যাচ্ছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এ নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পেতে যাচ্ছেন। জরিপে অংশগ্রহণকারী মার্কিন নাগরিকদের বেশিরভাগ ট্রাম্পকে ‘অযোগ্য’ এবং বাইডেনকে ‘সৎ’ প্রার্থী বলে উল্লেখ করেছেন।

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগে এরইমধ্যে প্রায় ২ কোটি ২০ লাখ ভোটার ডাকযোগে বা স্বশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্...

ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস নয়: অর্থমন্ত্রী

দেশের ব্যাংকিং খাত লুটপাট এবং জনগণের অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্...

বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন...

 পুলিশের বিশেষ অভিযান, আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার 

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার ৯০৮ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা