আন্তর্জাতিক

ট্রাম্পের উপদেষ্টার মেয়ে বাইডেনকে ভোট দেয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিলিয়ানির মেয়ে ক্যারোলিন রোজ গিলিয়ানি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনকে ভোট দেয়ার ঘোষণা দিয়েছেন। রোজ তার বাবাকে উদ্দেশ্য করে বলেন, দয়া করে বাইডেন-হারিসকে ভোট দিন। ভ্যানিটিফেয়ার নামে একটি ম্যাগাজিনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) একটি লেখা প্রকাশিত হয়েছে।

রোজ গিলিয়ানি আগামী ৩ নভেম্বর ঐতিহাসিক নির্বাচন উল্লেখ করে বলেন, ‘এই ঐতিহাসিক নির্বাচনে আমাদেরকে কেউ নিবৃত করে রাখতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা রুডি গিলিয়ানির কাছ থেকে রাজনীতি ও অন্যান্য বিষয়ে আমরা দূরত্ব বজায় রেখে চলি। আমি আমার নামের শেষ অংশ গিলিয়ানিকে আলাদা করে রেখেছি। সেভাবেই আমার জীবন অতিবাহিত করেছি। তাই আমি প্রকাশ্যে নিজেকে গিলিয়ানির কন্যা বলে পরিচয় দিতে বিব্রতবোধ করি। কিন্তু আমার বিশ্বাস এবার আমাদেরকে কেউেই নীরব রাখতে সমর্থ হবে না।

ক্যারোলিন রোজ গিলিয়ানি পেশায় একজন পরিচালক, অভিনেত্রী ও লেখিকা। বসবাস করেন লস অ্যাঞ্জেলেসে। ২০১৬ সালের নির্বাচনে তিনি সমর্থন দিয়েছিলেন হিলারি ক্লিনটনকে। ২০১২ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন বারাক ওবামাকে।

প্রতিবাদী রোজ গিলিয়ানি শৈশব থেকেই এলজিবিটিকিউ অধিকার, পুলিশিং এবং অন্য ইস্যুগুলো নিয়ে তার পিতার সঙ্গে দ্বীমত পোষন করে আসছেন। তিনি আগামী ৩ নভেম্বর নির্বাচনে বাইডেন-হারিসকে ভোট দিয়ে জয়জুক্ত করার জন্য মার্কিনীদের আহ্বান জানান ।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্...

ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস নয়: অর্থমন্ত্রী

দেশের ব্যাংকিং খাত লুটপাট এবং জনগণের অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্...

বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন...

 পুলিশের বিশেষ অভিযান, আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার 

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার ৯০৮ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা