আন্তর্জাতিক

উত্তেজনা বাড়িয়ে মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে মিয়ানমারের নৌবাহিনীকে কিলো ক্লাসের একটি সাবমেরিন হস্তান্তর করতে যাচ্ছে ভারত। এটি হবে মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণাটি দিয়েছেন। খবর টাইমস নাউয়ের।

নয়া দিল্লিতে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, উপকূলবর্তী এলাকায় সহযোগিতা বৃদ্ধি মিয়ানমারের সঙ্গে বৈচিত্র্য ও বর্ধিত সম্পর্কের অংশ। এই বিচারে মিয়ানমার সেনাবাহিনীকে একটি কিলো ক্লাস সাবমেরিন আইএনএস ‘সিন্ধুবীর’ হস্তান্তর করবে ভারত।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেছিলেন, আমরা জানি যে, এটি হবে মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিন।

শ্রীবাস্তবের মতে, মিয়ানমারকে ভারতের সাবমেরিন প্রদান ‘এই অঞ্চলের সবার নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া প্রতিবেশী রাষ্ট্রের সামর্থ্য ও স্বনির্ভরতা বাড়াতে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে তার সঙ্গেও সঙ্গতিপূর্ণ।

উল্লেখ্য, ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নাভারনে ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলার মিয়ানমার সফরের পর এই সাবমেরিন প্রদানের ঘোষণা প্রকাশ্যে এলো। সফরে শ্রীংলা মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সুচি এবং জেনারেল নাভারনে মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লাংয়ের সঙ্গে বৈঠক করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা